সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
সমাজ সেবা অধিদপ্তর (dss) এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদ, পদ সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা সহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখতে ভিজিট করুন।
সমাজসেবা অধিদপ্তর (DSS) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ – অনলাইনে আবেদন শুরু
বাংলাদেশের সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য আবারও সুখবর নিয়ে এসেছে সমাজসেবা অধিদপ্তর। সম্প্রতি সমাজসেবা অধিদপ্তর (DSS) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করেছে। দেশের বিভিন্ন জেলার যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা হয়েছে। যারা সরকারি চাকরিতে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটি হতে পারে একটি বড় সুযোগ।
এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
DSS Job Circular 2026 এক নজরে
| বিষয় | তথ্য |
|---|---|
| প্রতিষ্ঠানের নামঃ | সমাজসেবা অধিদপ্তর (DSS) |
| চাকরির ধরনঃ | সরকারি চাকরি |
| প্রকাশের সালঃ | ২০২৬ |
| আবেদন মাধ্যমঃ | অনলাইন |
| আবেদন শুরুর তারিখঃ | ০২/.০৬/২০২৬ |
| আবেদন শেষ তারিখঃ | ২৩/০৬/২০২৬ |
| আবেদনের লিঙ্কঃ | https://dss.teletalk.com.bd/ |
সমাজসেবা অধিদপ্তর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি
সমাজসেবা অধিদপ্তর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। এটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়ে থাকে। দেশের দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি পরিচালনা করে থাকে।
প্রতিবছর এই অধিদপ্তরে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাই সরকারি চাকরিপ্রত্যাশীদের কাছে DSS চাকরি অত্যন্ত জনপ্রিয়।
DSS Job Circular 2026 এর পদ, পদ সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতাঃ
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। নিচের ধরনের পদগুলোতে আবেদন নেওয়া হবে—
| ক্র. নং | পদের নাম, গ্রেড ও বেতনস্কেল | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা |
| ১ | প্রধান সহকারী (Head Assistant) (গ্রেড-১৩) ১১০০০-২৬৫৯০/- |
১৮ (আঠার) টি | ১. কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রীসহ কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত। ২. বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। |
| ২ | কম্পিউটার অপারেটর (Computer Operator) (গ্রেড-১৩) ১১০০০-২৬৫৯০/- |
০৪ (চার) টি | (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী; (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হইতে হইবে। |
| ৩ | সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর (Stenographer cum Computer Operator) (গ্রেড-১৩) ১১০০০-২৬৫৯০/- |
০৫ (পাঁচ) টি | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রী; (খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং (গ) সাঁট-লিপিতে প্রতি মিনিটে বাংলায় ৫০ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দের গতি সম্পন্ন হইতে হইবে; (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি সম্পন্ন হইতে হইবে; (ঙ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে। (চ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। |
| ৪ | সহকারী শিক্ষক (Assistant Teacher) (গ্রেড-১৩) ১১০০০-২৬৫৯০/- |
০৩ (তিন) টি | কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রীসহ ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন ডিগ্রী। |
| ৫ | ইন্সট্রাক্টর (Instructor) (গ্রেড-১৪) ১০২০০-২৪৬৮০/- |
০২ (দুই) টি | (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী; এবং (খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ক ডিপ্লোমা। |
| ৬ | ইন্সট্রাক্টর ফর ট্রেড কোর্স (Instructor for Trade Course) (গ্রেড-১৪) ১০২০০-২৪৬৮০/- |
০৩ (তিন) টি | ক) কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং খ) স্বীকৃত কোন প্রতিষ্ঠান হইতে ওয়েল্ডিং, জেনারেল ফিটিং, ব্রিকলেইং, স্ক্রীন প্রিন্টিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এন্ড রেডিও, টেলিভিশন, ব্রয়লার এন্ড লাইভস্টক, সেলাই, বেতের কাজ অথবা পাটের কাজে প্রশিক্ষণ; তবে শর্ত থাকে যে, ভোকেশনাল ট্রেড কোর্সে ১ (এক) বৎসর মেয়াদী প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। |
| ৭ | স্টেরিও টাইপিং মেশিন অপারেটর (Sterio Typing Machine Operator) (গ্রেড-১৪) ১০২০০-২৪৬৮০/- |
০১ (এক) টি | ক) কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং খ) ব্রেইল পদ্ধতিতে ইংরেজী ও বাংলায় স্টেরিও টাইপিং মেশিন পরিচালানার বাস্তব কর্ম অভিজ্ঞতা। |
| ৮ | সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (Stenotypist cum Computer Operator) (গ্রেড-১৪) ১০২০০-২৪৬৮০/- |
০৪ (চার) টি | (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রী; (খ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত; (গ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ; (ঘ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ; (ঙ) কম্পিউটারে Word Processing সহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে। (চ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। |
| ৯ | ফিল্ড সুপারভাইজার (Field Supervisor) (গ্রেড-১৪) ১০২০০-২৪৬৮০/- |
৩০ (ত্রিশ) টি | ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী; এবং খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত। গ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। |
| ১০ | গ্র্যাজুয়েট টিচার (Graduate Teacher) (গ্রেড-১৪) ১০২০০-২৪৬৮০/- |
১৪ (চৌদ্দ) টি | কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী; তবে শর্ত থাকে যে, ব্যাচেলর অব এডুকেশন (বিএড) ডিগ্রীধারীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। |
| ১১ | প্রজেকশনিস্ট (Projectionist) (গ্রেড-১৪) ১০২০০-২৪৬৮০/- |
০১ (এক) টি | (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে প্রজেক্টর মেশিন এন্ড ইকুইপমেন্ট পরিচালনায় অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। |
| ১২ | ট্রেড ইন্সট্রাক্টর (Trade Instructor) (গ্রেড-১৪) ১০২০০-২৪৬৮০/- |
০২ (দুই) টি | (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ওয়েল্ডিং, জেনারেল ফিটিং, ব্রিকলেইং, স্ক্রীন প্রিন্টিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এন্ড রেডিও, পোল্ট্রি এন্ড লাইভ স্টক, সেলাই, বেতের কাজ অথবা পাটের কাজে প্রশিক্ষণ; তবে শর্ত থাকে যে, ১ (এক) বৎসর মেয়াদী ভোকেশনাল ট্রেড কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। |
| ১৩ | কেয়ারটেকার (Caretaker) (গ্রেড-১৫) ৯৭০০-২৪৪৯০/- |
০১ (এক) টি | কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; তবে শর্ত থাকে যে, সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। |
| ১৪ | অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (Office Assistant cum computer Typist) (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- |
৭৬ (ছিয়াত্তর) টি | ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ; ঘ) কম্পিউটারে Word Processing সহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে। ঙ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। |
| ১৫ | অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (Office Assistant cum computer Typist) (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- |
৭৬ (ছিয়াত্তর) টি | ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; গ) কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ; ঘ) কম্পিউটারে Word Processing সহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে। ঙ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। |
| ১৬ | ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- |
৩৫ (পঁয়ত্রিশ) টি | ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ; (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হইতে হইবে। |
| ১৭ | হিসাব সহকারী (Hisab Sahakari) (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- |
০৮ (আট) টি | ক) কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিষয়ে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং খ) চতুর্থ শ্রেণীর চাকুরিতে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। গ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। |
| ১৮ | হিসাব সহকারী (Hisab Sahakari) (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- |
১১ (এগার) টি | ক) কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিষয়ে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং খ) চতুর্থ শ্রেণীর চাকুরিতে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। গ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। |
| ১৯ | স্টোরকিপার (Store Keeper) (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- |
০৪টি (চার) | কোন স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিষয়ে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
| ২০ | টেলিফোন অপারেটর (Telephone Operator) (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- |
০১টি (এক) | ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং খ) টেলিফোনের পিএবিএক্স সিস্টেম অপারেটিং-এর কাজের অভিজ্ঞতা। |
| ২১ | বেঞ্চ সহকারী (Bench Sahakari) (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- |
০১টি (এক) | কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
| ২২ | নার্স (Nurse) (গ্রেড-১৬) ১৬০০০-৩৮৬৪০/- |
০৮ (আট)টি | ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে নার্সিং বা ফার্মাসিস্ট সনদ। |
| ২৩ | কম্পাউন্ডার (Compounder) (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- |
৪৬ (ছেচল্লিশ) টি | (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পাউন্ডারশীপ বা মেডিকেল এসিসটেন্ট বিষয়ে সার্টিফিকেট। |
| ২৪ | গাড়ীচালক (Garichaloc) (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- |
০২ (দুই)টি | ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) হালকা গাড়ী চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স; গ) অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন। |
| ২৫ | সহকারী প্রজেকশনিস্ট (Assistant Projectionist) (গ্রেড-১৮) ৮৮০০-২১৩১০/- |
০১ (এক)টি | (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ফিল্ম প্রজেক্টর অপারেটিং-এ সনদ; এবং (গ) সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। (ঘ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। |
| ২৬ | ডারকরুম টেকনিশিয়ান (Darkroom Technician) (গ্রেড-১৮) ৮৮০০-২১৩১০/- |
০১ (এক)টি | (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সনদ। |
| ২৭ | ওয়াসার ম্যান (Washer man) (গ্রেড-১৮) ৮৮০০-২১৩১০/- |
০১ (এক)টি | (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) আয়রনিং এন্ড ড্রাই ওয়াশিং এ অন্যূন ৩ (তিন) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। (গ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। |
| ২৮ | ডে-কেয়ার এসিস্টেন্ট (Day Care Assistant) (গ্রেড-১৮) ৮৮০০-২১৩১০/- |
০১ (এক)টি | (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ: তবে শর্ত থাকে যে, শিশু যত্ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। (খ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। |
| ২৯ | কটেজ মাদার (Cottage Mother) (গ্রেড-১৮) ৮৮০০-২১৩১০/- |
০১ (এক)টি | (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ: তবে শর্ত থাকে যে, শিশু যত্ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। (খ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। |
| ৩০ | সমাজকর্মী (ইউনিয়ন) (Samaj Kormi Union) (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- |
৩২২ (তিনশত বাইশ) টি | ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। |
| ৩১ | সমাজকর্মী (পৌর) (Samaj Kormi Pouro) (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- |
১২ (বার)টি | ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। |
| ৩২ | বড় ভাইয়া (Boro vaiya) (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- |
২৫ (পঁচিশ)টি | কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; তবে শর্ত থাকে যে, খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদধারী প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। |
| ৩৩ | খালাম্মা (Khalamma) (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- |
৩৩ (তেত্রিশ)টি | কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; তবে শর্ত থাকে যে, খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদধারী এবং খালাম্মা পদে বিধবা প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। |
| ৩৪ | শিক্ষক (Sikkhok) (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- |
০৭ (সাত)টি | কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
| ৩৫ | ট্রেড ইন্সট্রাক্টর (Trade Instructor) (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- |
১৭ (সতের)টি | (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খ) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ওয়েল্ডিং, জেনারেল ফিটার, ব্রিকলেইং, স্ক্রীন প্রিন্টিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এন্ড রেডিও, ট্রেনিং ইন পোল্ট্রি এন্ড লাইভ স্টক, সেলাই, বেত বা পাটের কাজে প্রশিক্ষণ সনদ; তবে শর্ত থাকে যে, ভোকেশনাল ট্রেড কোর্সে প্রশিক্ষণ প্রদানে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। (গ) বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। |
| ৩৬ | ধর্মীয় শিক্ষক (Dhormio Sikkhok) (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- |
০২ (দুই)টি | (ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে আলিম পাশ; এবং (খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ৩ (তিন) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। |
| ৩৭ | কেয়ারটেকার (Caretaker) (গ্রেড-১৬) ৯৩০০-২২৪৯০/- |
০১ (এক)টি | কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; তবে শর্ত থাকে যে, সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। |
| ৩৮ | কেয়ারটেকার (Caretaker) (গ্রেড-১৭) ৯০০০-২১৮০০/- |
০১ (এক)টি | কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; তবে শর্ত থাকে যে, সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। |
| ৩৯ | ফটোকপি অপারেটর (Photocopy Operator) (গ্রেড-১৮) ৮৮০০-২১৩১০/- |
০২ (দুই)টি | ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খ) ফটোকপি মেশিন চালনার বাস্তব অভিজ্ঞতা। |
| ৪০ | কারিগরি প্রশিক্ষক (উপজেলা) (Karigori Proshikhok Upazilla) (গ্রেড-১৮) ৮৮০০-২১৩১০/- ক) কম্পিউটার - ৩১টি খ) মোবাইল ও ডিভিডি - ১৩টি গ) সেলাই ও উল বুনন - ৩১টি ঘ) বাঁশ ও বেত - ০৪টি ঙ) বৈদ্যুতিক হাউজিং ওয়্যারিং - ১৩টি চ) ওয়েল্ডিং - ০৪টি ছ) নার্সারী - ০৪টি জ) মৎস্য, পোল্ট্রি - ১৬টি ঝ) মৌমাছি চাষ - ০৪টি ঞ) বাটিক-বুটিক - ১৫টি ট) আচার তৈয়ারী - ০৬টি |
১৪৭ (একশত সাতচল্লিশ) টি | ক) কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ৬ (ছয়) মাস মেয়াদী ট্রেড কোর্স সনদ; তবে শর্ত থাকে যে, কম্পিউটার চালনায় পারদর্শী প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। |
| ৪১ | হেলপার (Helper) (গ্রেড-২০) ৮২৫০-২০০১০/- |
০২ (দুই)টি | কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
| ৪২ | ফিডার এ্যাটেনডেন্ট (Fidder Attendent) (গ্রেড-২০) ৮২৫০-২০০১০/- |
০১ (এক)টি | কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
| ৪৩ | আয়া (Aya) (গ্রেড-২০) ৮২৫০-২০০১০ |
০৫ (পাঁচ)টি | কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
| ৪৪ | এ্যাটেনডেন্ট (Attendent) (গ্রেড-২০) ۸২৫০-২০০১০/- |
০২ (দুই)টি | কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
| ৪৫ | দারোয়ান (Daroan) (গ্রেড-২০) ৮২৫০-২০০১০/- |
০৪ (চার)টি | ক) অন্যূন অষ্টম শ্রেণী পাস; খ) সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী। |
| ৪৬ | নিরাপত্তা প্রহরী (Nirapotta Prohori) (গ্রেড-২০) ৮২৫০-২০০১০/- |
১৫ (পনের)টি | ক) অন্যূন অষ্টম শ্রেণী পাস; খ) সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী; তবে শর্ত থাকে যে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। |
| ৪৭ | বাবুর্চি (Baborchi) (গ্রেড-২০) ৮২৫০-২০০১০/- |
২০ (বিশ)টি | ক) অন্যূন অষ্টম শ্রেণী পাস; এবং খ) কুকিং-এ অন্যূন ২(দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। |
| ৪৮ | সহকারী বাবুর্চি (Sohokari Baborchi) (গ্রেড-২০) ৮২৫০-২০০১০/- |
০২ (দুই)টি | ক) অন্যূন অষ্টম শ্রেণী পাস; এবং খ) কুকিং-এ অন্যূন ২(দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। |
| ৪৯ | মালী (Mali) (গ্রেড-২০) ৮২৫০-২০০১০/- |
০১ (এক)টি | ক) অন্যূন অষ্টম শ্রেণী পাস; এবং খ) মালির কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা। |
| ৫০ | পরিচ্ছন্নতা কর্মী (Parisannata Kormi) (গ্রেড-২০) ৮২৫০-২০০১০/- |
০৪ (চার)টি | অন্যূন অষ্টম শ্রেণী পাস; তবে শর্ত থাকে যে, সুইপার সম্প্রদায়ের প্রার্থীগণ বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। |
| ৫১ | অফিস সহায়ক (Office Soyhayok) (গ্রেড-২০) ৮২৫০-২০০১০/- |
৪৭৮ (চারশত আটাত্তর)টি | কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
| ৫২ | বার্তাবাহক (Bartabahok) (গ্রেড-২০) ৮২৫০-২০০১০/- |
২১ (একুশ)টি | কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। |
বয়সসীমা
সাধারণত সরকারি নিয়োগ নীতিমালা অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে—
- সর্বনিম্ন ১৮ বছর
- সর্বোচ্চ ৩২ বছর
তবে মুক্তিযোদ্ধা কোটাসহ বিশেষ ক্ষেত্রে বয়সে শিথিলতা থাকতে পারে।
আবেদন করার নিয়ম
সমাজসেবা অধিদপ্তরের চাকরির আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হবে। আবেদন করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে—
আবেদন প্রক্রিয়া
- অফিসিয়াল আবেদন ওয়েবসাইটে প্রবেশ করুন
- পছন্দের পদ নির্বাচন করুন
- প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন
- ছবি ও স্বাক্ষর আপলোড করুন
- আবেদন ফি প্রদান করুন
- আবেদন সাবমিট করে কপি সংরক্ষণ করুন
আবেদন করার সময় অবশ্যই সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে।
আবেদন ফি প্রদানের নিয়ম
আবেদন ফরম যথাযথ ভাবে পূরণ করলে প্রার্থী User ID, ছবি ও সাক্ষরযুক্ত একটি আবেদন ফরম পাবেন। উক্ত আবেদন পত্রে থাকা User ID ব্যবহার করে দুটিে এসএমএস এর মাধ্যমে টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে। ০১ থেকে ৩৭ নং পদের জন্য আবেদন ফি ১১২/- টাকা, এবং ৩৮ থেকে ৫২ নং পদের জন্য আবেদন ফি ৫৬/- টাকা নিম্নোক্ত দুটি এসএমএস এর মাধ্যমে ৭২ ঘন্টার মধ্যে প্রদান করতে হবে।
১ম এসএমএসঃ DSS < Space > User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণঃ DSS ABCDEF
২য় এসএমএসঃ DSS < Space > YES < Space > Pin লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণঃ DSS YES 12345678
DSS Admit Card Download
আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর সমাজসেবা অধিদপ্তর পরীক্ষার তারিখ প্রকাশ করবে। এরপর প্রার্থীরা অনলাইনের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
Admit Card ডাউনলোড করতে প্রয়োজন হবে—
- User ID
- Password
প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।
DSS পরীক্ষার ধরন
সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় সাধারণত নিচের ধাপগুলো থাকে—
- লিখিত পরীক্ষা
- এমসিকিউ পরীক্ষা
- মৌখিক পরীক্ষা
- কম্পিউটার দক্ষতা পরীক্ষা (কিছু পদের জন্য)
বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসতে পারে।
কেন DSS চাকরি জনপ্রিয়?
বর্তমানে সরকারি চাকরির চাহিদা অনেক বেশি। সমাজসেবা অধিদপ্তরের চাকরিগুলো জনপ্রিয় হওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে—
- সরকারি স্থায়ী চাকরি
- ভালো বেতন কাঠামো
- উৎসব ভাতা ও অন্যান্য সুবিধা
- চাকরির নিরাপত্তা
- পদোন্নতির সুযোগ
- সামাজিক মর্যাদা
তাই প্রতিবছর হাজার হাজার প্রার্থী DSS নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে।
আবেদন করার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন
আবেদন করার আগে নিচের বিষয়গুলো অবশ্যই যাচাই করুন—
- শিক্ষাগত যোগ্যতা মিলছে কিনা
- বয়স ঠিক আছে কিনা
- ছবি ও স্বাক্ষর সঠিক সাইজে আছে কিনা
- আবেদন ফি ঠিকভাবে প্রদান হয়েছে কিনা
- মোবাইল নাম্বার সচল আছে কিনা
এছাড়া আবেদন সাবমিট করার পর কপি সংরক্ষণ করে রাখা উচিত।
বিস্তারিতঃ






DSS Job Circular 2026 PDF Download
অনেক প্রার্থী পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তির PDF খুঁজে থাকেন। অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে PDF ডাউনলোড করা যাবে। সেখানে পদ সংখ্যা, বেতন স্কেল, আবেদন তারিখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত উল্লেখ থাকবে।
উপসংহার
যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিতে হবে।
🔔 প্রতিদিনের চাকরির খবর ও আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখুন।
📢 নতুন সরকারি/বেসরকারি চাকরি পেতে চোখ রাখুন Ringdin Jobs ওয়েবসাইটে। ইমেইলে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন।
♥ এছাড়াও একাডেমিক পড়ালেখা, চাকরি বা ভর্তি প্রস্তুতি নিতে ভিজিট করুন https://learning.ringdin.com ওয়েবসাইটে।
চলমান নিয়োগ বিজ্ঞপ্তিঃ
| বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ভিজিট করুন→ এখানে |
Frequently Asked Questions
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
1
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)