প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানুন এখানে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়েোগ বিজ্ঞপ্তিটি ০৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর অফিশিয়াল ওয়েবসাইট https://www.dpe.gov.bd এ প্রকাশিত হয়েছে। দুটি ক্যাটাগরিতে মোট ৪৭০ টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
সংক্ষেপে গুরুত্বপূর্ণ তথ্যঃ
| আবেদন শুরুঃ | ২০ সেপ্টেম্বর ২০২৫ |
| আবেদন শেষঃ | ১২ অক্টোবর ২০২৫ |
| আবেদনের লিঙ্কঃ | https://dper.teletalk.com.bd/ |
| বয়সঃ | ১৮ থেকে ৩২ বছর |
পদের নাম, বেতন স্কেল, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতাঃ
১। পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
বেতন স্কেলঃ ৯,৩০০/- টাকা থেকে ২২,৪৯০/- টাকা
পদ সংখ্যাঃ ২২৪টি
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হইত অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে MS Office এ কাজ করিবার দক্ষতা।
২। পদের নামঃ হিসাব সহকারী
বেতন স্কেলঃ ৯,৩০০/- টাকা থেকে ২২,৪৯০/- টাকা
পদ সংখ্যাঃ ২৪৬টি
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হইত ব্যবসায় শিক্ষা বিভাগে অন্যূন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে MS Office এ কাজ করিবার দক্ষতা।
আবেদনের পদ্ধতিঃ
প্রথমে https://dper.teletalk.com.bd/ এ গিয়ে পচ্ছন্দ অনুযায়ী পদে ক্লিক করতে হবে। এরপর আবেদন ফরমটি সর্তকর্তার সাথে পূরণ করতে হবে। আবেদন কোন ভাবেই ভুল করা যাবে না। সকল তথ্য সঠিক ভাবে পূরণ করার পর প্রার্থীকে ৩০০×৩০০ পিক্সেল এর ছবি ও ৩০০×৮০ পিক্সেল এর স্বাক্ষর আপলোড করতে হবে। সকল তথ্য সঠিক হলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর প্রার্থী ছবি সম্বলিত ইউজার আইডি পাবে। উক্ত ইউজার আইডি ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে। অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে।
আবেদন ফি প্রদানের নিয়মঃ
আবেদন ফরম যথাযথ ভাবে পূরণ করলে প্রার্থী User ID, ছবি ও সাক্ষরযুক্ত একটি আবেদন ফরম পাবেন। উক্ত আবেদন পত্রে থাকা User ID ব্যবহার করে দুটিে এসএমএস এর মাধ্যমে টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে। উপরোক্ত পদের জন্য আবেদন ফি ১১২/- টাকা নিম্নোক্ত দুটি এসএমএস এর মাধ্যমে ৭২ ঘন্টার মধ্যে প্রদান করতে হবে।
১ম এসএমএসঃ DPER < Space > User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণঃ DPER ABCDEF
২য় এসএমএসঃ DPER < Space > YES < Space > Pin লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণঃ DPER YES 12345678
বিস্তারিতঃ
🔔 প্রতিদিনের চাকরির খবর ও আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি বুকমার্ক করে রাখুন।
📢 নতুন সরকারি/বেসরকারি চাকরি পেতে চোখ রাখুন Ringdin Jobs ওয়েবসাইটে। ইমেইলে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন।
চলমান নিয়োগ বিজ্ঞপ্তিঃ
|
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ভিজিট করুন → এখানে দুর্নীতি দমন কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ভিজিট করুন → এখানে বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ভিজিট করুন → এখানে |
Admin 






